ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৪:৪৭ পিএম

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দাম অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।

আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো।

আরও পড়ুন

অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ সেপ্টেম্বর থেকেও বলবৎ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউর মহাসচিবের সাক্ষাৎ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানা দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন