ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৪:৪৪ পিএম

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের রশিদপুর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মো. ছাত্তার আলী নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা ভাতিপাড়ার বাসিন্দা মো. ছাত্তার আলী, একই এলাকার মো. আব্দুল মালেক ও মো. আনু।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিপুর ইউনিয়নের ওই নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নারী বাদী হয়ে আসামিদের নামে জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউর মহাসচিবের সাক্ষাৎ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানা দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন

রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লবকে কারাগারে প্রেরন