ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১২:২৪ পিএম

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড, ছবি: শফিক

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় রায়ে দুইজনের মৃত্যুদন্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালাত। মৃত্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলো-সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো-আশিক, শাকিল ও মতিন। 

রায়ে ওই পাঁচ আসামির প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। জরিমানা টাকা আদায় করে অর্ধেক হত্যাকান্ডের শিকার হৃদয়ের সন্তান এবং অবশিষ্ট টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার আদেশ দেওয়া হয়। 

আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ এর বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এই আলোচিত হত্যাকান্ডের মামলার রায় দেন। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যার দিকে বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় আসামিরা। চাঁদা না পেয়ে দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হৃদয়কে আহত করে। হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে হৃদয় মারা যান। এ ঘটনায় নিহতে মা আয়েশা সিদ্দিকা বাদি হয়ে মামলাটি দায়ের করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

টানা তিন জয় মরিনহোর রিয়ালের

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

হরমুজে অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

‘এশিয়ার নোবেল’ র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

লারাক দ্বীপে হামলার জবাবে পাল্টা হামলা ইরানের