স্থানীয় সরকার নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
আজ সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তুভূক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই দিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। এ ক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুনভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে তা ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।
আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788161400.jpg)
_medium_1788159608.jpg)
_medium_1788153911.jpg)
_medium_1788155604.jpg)
_medium_1788155155.jpg)

_medium_1788164453.jpg)
_medium_1788152964.jpg)
_medium_1788165012.jpg)