বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লবকে কারাগারে প্রেরন
রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিলেটের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনএর আগে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাড্ডা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে সিলেটে নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788170078.jpg)
_medium_1788169053.jpg)
_medium_1788163788.jpg)
_medium_1788163233.jpg)

_medium_1788159012.jpg)
_medium_1788155604.jpg)
_medium_1788167465.jpg)
_medium_1788168633.jpg)