ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১২:৩৭ পিএম

চট্টগ্রামে মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহেদুলের পথরোধ করে। পরে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ

বগুড়ায় হৃদয় হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

টানা তিন জয় মরিনহোর রিয়ালের

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

হরমুজে অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান