দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে দ্রুতগামী মিনিবাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার চন্ডীপুর ইউনিয়নের চোটহরিপুর বিষকাড়ি গ্রামের মো: জলিল উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় পার্বতীপুর বাসটার্মিনালের পশ্চিমে দিনাজপুরগামী সড়কে।
জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম মারা যান। পুলিশ মিনিবাস আটক ও লাশ উদ্ধার করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন







