ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১১:৫৪ পিএম

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামে বিবাদমান জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গতকাল শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। জাকির হোসেন (৩৮), রাশিদা বেগম (৬৫), মিনা বেগম (৪৫), রেজাউল করিম (৪১) কে গুরুতর অবস্থায় বনপাড়া ট্রমা জেনারেল হাসপাতালে ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুরে বিবদমান জমিতে দন্ডায়মান থাকা একটি মেহগনির গাছ রেজাউল করিম সহ কয়েকজন কাটতে যায়। এ সময় প্রতিপক্ষ মুক্তার হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর কুমরুল গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

বড়াইগ্রাম থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পাবনার চাটমোহর প্রেস ক্লাবের নির্বাচনে টুকুন সভাপতি, কিংশুক সম্পাদক

বগুড়ায় আন্তঃজেলা গরু চোরের জামিন নামঞ্জুর

দুই সপ্তাহে রংপুরে ৯ খুন মহানগরীতেই ৭

নাটোরে সাপের কামড়ে ফার্ম মালিকের মৃত্যু

বগুড়ার সোনাতলায় সমস্যায় জর্জরিত করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়