ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১১:১৮ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে নৌকা বাইচ শুরু

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে নৌকা বাইচ শুরু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে রামকান্তপুর যুবসমাজ আয়োজিত বিডি নৌকা বাইচ সিজন-টু শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন ৪ দিনব্যাপী এই বাইচের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাইচ কমিটির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক মুকুল, বাইচের পরিচালক শফিকুল ইসলাম পলাশ ও আবু হাসান অভি। এদিন ৫ জোড়া পানসি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মুকুল জানান, ৪ দিনব্যাপী প্রতিযোগিতায় মোট ২০ জোড়া পানসি নৌকা অংশগ্রহণ করবে। আগামী ১ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১২৫ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল ও তৃতীয় পুরস্কার একটি রেফ্রিজেশন।

আরও পড়ুন

এছাড়াও থাকবে অংশগ্রহণকারী সকল নৌকার জন্য সান্তনা পুরস্কার। নৌকা বাইচ উপলক্ষে ফুলজোড় নদীপাড়ের ১০ গ্রাসের মানুষ উৎসবে মেতে উঠেছে। নদীপাড়ে বসেছে মেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোড় নদীতে নৌকা বাইচ শুরু

নীলফামারীর ডিমলা হাসপাতালে চিকিৎসক সংকটে শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ 

নওগাঁর বদলগাছীতে ব্রিজের পাশে ভাঙন কর্তৃপক্ষের সংস্কারের উদ্যোগ নেই

রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী সমিতির সদস্যরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার

নিখোঁজ স্বজনের স্মৃতিচারণে আবেগাপ্লুত পরিবারের লোকজন