ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১০:৫৫ পিএম

লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন

লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে সৌরভ রায় নামে এক কিশোরকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরালের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নির্যাতনের শিকার কিশোরের মা বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে থানায়  মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার কিশোর সৌরভ রায় হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার ক্ষিতিষ রায়ের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার কিশোরের মা এক সপ্তাহ আগে তার দুই ছেলেকে নিয়ে কালীগঞ্জ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল শুক্রবার সকালে কিশোর সৌরভ স্থানীয় চাপারহাট বাজারে গেলে মাইক চুরির অভিযোগ তুলে তাকে নির্যাতন করা হয়। এসময় কিশোর চুরির অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ জানালেও কেউ শোনেনি।

উল্টো তার দুই হাত রশি দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কিশোর সৌরভকে নির্যাতনের হাত থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন

কথা হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মারধরের ভিডিও পুলিশের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন

বগুড়া বিএনপির নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক

৪২ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাটের ইউএনও

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

পালিয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা:  হুইপ দুলু