ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১১:১৩ পিএম

নওগাঁর বদলগাছীতে ব্রিজের পাশে ভাঙন কর্তৃপক্ষের সংস্কারের উদ্যোগ নেই

নওগাঁর বদলগাছীতে ব্রিজের পাশে ভাঙন কর্তৃপক্ষের সংস্কারের উদ্যোগ নেই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী পার সোমবাড়ী হাট ছোট যমুনা নদীর ওপর নির্মিত ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে বৃষ্টির পানি নেমে সড়কের সাইড ভেঙে গর্তের সৃষ্টি হয়। ভেঙে পড়ার প্রায় ৩ মাস অতিবাহিত হলেও সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

তুসার ইমরান, রাসেল হোসেনসহ অর্ধশতাধিক এলাকাবাসী জানান, প্রায় ৩ মাস পূর্বে এখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। বারবার তারা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেও কোন লাভ হয়নি। এখন প্রায়দিনই সন্ধ্যার পর সড়কে চলন্ত যানবাহন ক্রসিং করতে গেলে গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন পথচারীরা। ৫ দিন পূর্বে দুই বাইসাইকেল আরোহী পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

আরও পড়ুন

এলাকাবাসী দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ব্রিজের পাশে ভাঙন কর্তৃপক্ষের সংস্কারের উদ্যোগ নেই

রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী সমিতির সদস্যরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার

নিখোঁজ স্বজনের স্মৃতিচারণে আবেগাপ্লুত পরিবারের লোকজন

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪ জনের জেল-জরিমানা

লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন