ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১১:১৫ পিএম

নীলফামারীর ডিমলা হাসপাতালে চিকিৎসক সংকটে শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ 

নীলফামারীর ডিমলা হাসপাতালে চিকিৎসক সংকটে শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ডিমলা ছাড়াও পার্শ্ববর্তী ডোমার ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একাংশের শিশুরা। বিস্তীর্ণ এ অঞ্চলের প্রায় তিন লাখ পরিবারের শিশুদের জন্য সরকারি পর্যায়ে বিশেষায়িত শিশু চিকিৎসাসেবা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে।

হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের ছুটতে হচ্ছে দূরবর্তী জেলা শহর কিংবা বড় হাসপাতালগুলোতে। এতে সময় ও অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য দূরে গিয়ে চিকিৎসা নেওয়া বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।

অভিভাবকরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন স্থায়ী শিশু বিশেষজ্ঞ থাকলে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়া সম্ভব হতো। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো শিশুদের সাধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ রোগের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

এলাকাবাসীর দাবি, জনসংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত অন্তত একজন স্থায়ী সরকারি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করতে হবে। এ বিষয়ে স্থানীয়রা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মহাদেবের কার্যকর উদ্যোগও প্রত্যাশা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলা হাসপাতালে চিকিৎসক সংকটে শিশুদের চিকিৎসা নিয়ে উদ্বেগ 

নওগাঁর বদলগাছীতে ব্রিজের পাশে ভাঙন কর্তৃপক্ষের সংস্কারের উদ্যোগ নেই

রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবী সমিতির সদস্যরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার

নিখোঁজ স্বজনের স্মৃতিচারণে আবেগাপ্লুত পরিবারের লোকজন

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪ জনের জেল-জরিমানা