গাইবান্ধার সাঘাটা বাজারের সেড ঘরে অবৈধ দোকান অপসারণের নির্দেশ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা বাজারের সেড ঘরের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাজারে নিয়মিত তদারকি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
আরও পড়ুনমন্তব্য করুন







