চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার সাথে সংঘর্ষে সারিউল ইসলাম শিমুল (২০) নামে মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মরা পাগলা গ্রামের বাসিন্দা। তিনি আনারুল ইসলামের ছেলে এবং সুন্দরপুর বিএম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে নতুন মহানন্দা সেতু দিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ছোট ভাইকে রক্ত দিতে আসছিলেন শিমুল। এসময় সেতুর ওপরই অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনাস্থলে আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিমুল মারা যান।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







