দিনাজপুরের পার্বতীপুরে ভাঙাড়ি দোকান থেকে চোরাই তারসহ মোটরসাইকেল উদ্ধার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চোরাই তার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় পার্বতীপুর শহরের একটি ভাঙাড়ি দোকানের গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা যায়, সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গত ১ আগস্ট রংপুরের বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার পর তদন্তে নামে রংপুরের জেলা গোয়েন্দা পুলিশ এবং চুরির সাথে জড়িত অভিযোগে বদরগঞ্জ উপজেলার বৈরাগীপাড়া গ্রামের বিশু মহন্তের ছেলে হৃদয় মহন্ত(৩২) নামে এক ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের আভিযানিক দল আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে আমিরগঞ্জ মহল্লায় অবস্থিত ভাঙাড়ি ব্যবসায়ী মাসুদের দোকানে তল্লাশি চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তারের অংশ এবং একটি ১২৫ সিসি লেভো মোটরসাইকেল জব্দ করে।
আরও পড়ুনঅভিযানে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার, পার্বতীপুর জিআরপি থানা পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







