ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৫:২৯ পিএম

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

বিনোদন ডেস্ক : মার্কিন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই। মরণব্যাধী ক্যানসারের সঙ্গে স্বল্পকালীন লড়াই শেষে জীবনের কাছে হার মানলেন প্রভাবশালী গীতিকার ও সমাজসেবী। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছিলের তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (২৫ আগস্ট) পার্টনের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রখ্যাত এই সংগীতশিল্পী টেনেসির ন্যাশভিলে ভ্যান্ডারবিল্ট-ইঙ্গরাম ক্যানসার সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

পার্টনের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ভাগনে ব্রায়ান সিভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘ডলি এখন আলোর মাঝে বাস করছেন এবং যিশুর কোলে রয়েছেন। সেখানে নিশ্চয়ই কার্ল, তার বাবা-মা এবং আরও অগণিত মানুষ, যারা তাকে দেখতেন ও স্বর্গের আলোয় তার সঙ্গে মিলিত হওয়ার জন্য আকুল ছিলেন, তারা তার সাথে মিলিত হবেন।’

তিনি আরও লিখেছেন, ‘ডলি সর্বস্তরের এবং প্রতিটি মহাদেশের প্রজন্মের পর প্রজন্মের গায়ক, গীতিকার, সংগীতশিল্পী ও স্বপ্নদ্রষ্টাদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। তার জীবন থেকে আমরা শিখেছি যে সবকিছুই সম্ভব। তিনি এমন কোনো বন্ধ দরজা দেখেননি যা তিনি খুলতে পারতেন না এবং তার খোলা প্রতিটি পথই ইতিহাস তৈরি করেছে।’

আরও পড়ুন

পার্টনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সম্মানে এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কান্ট্রি মিউজিক হল অব ফেম অ্যান্ড মিউজিয়ামের সিইও কাইল ইয়ং এক বিবৃতিতে বলেন, ‘ডলি পার্টনের আসল পরিচিতি শুধু খ্যাতিতে নয়, তার মানবতায়। তিনি দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে টেনেসি তথা বিশ্বসংগীতের সম্পদ হয়ে উঠেছিলেন।’

১৯৯৯ সালে ‘কান্ট্রি মিউজিক হল অফ ফেম’-এ স্থান পাওয়া এই সংগীতশিল্পী তার ঝুলিতে পুরেছেন ১০টি গ্র্যামি পুরস্কার ও ৫৫টি মনোনয়ন। এসব পুরস্কার তাকে গ্র্যামির ইতিহাসে অন্যতম সেরা নারী শিল্পীর মর্যাদা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আসছে ‘মহানগর ৩’

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসবে আগামীকাল

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার