ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৭:৫৪ পিএম

সকাল আহমেদ’র ‘আশিক প্রিয়া’য় আরশ-পারু

অভি মঈনুদ্দীন ঃ যতোই দিন যাচ্ছে নাট্যপ্রেমী দর্শকের কাছে প্রিয় জুটি হযে উঠছেন আরশ-পারু জুটি। যে কারণে এই জুটিকে নিয়ে এখন এই সময়ের গুনী নির্মাতারাও নাটক নির্মাণ করছেন। বাংলাদেশের নাট্যাঙ্গনের গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ’র পরিচালনায় এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আরশ খান ও নতুন আলোচিত অভিনেত্রী ফারিহা রহমান পারু আবারো একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন একটি নতুন নাটকে। নাটকের নাম ‘আশিক প্রিয়া’।

নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। ক্যামেরায় ছিলেন এইচএম জামান। নাটকটি এরইমধ্যে ইউটিউবে গত ২০ আগস্ট প্রকাশিত হয়েছে। নাটকটি প্রকাশের পরপরই চলে এসেছে আলোচনায়। নাটকটিতে আরশ ও পারু ছাড়া আরো অভিনয় করেছেন হারুনুর রশীদ, সৈয়দা নওশীন ইসলাম, বাশার বাপ্পী, খান রোসনে, সূর্য খান, অর্ণিল বিরল’সহ আরো অনেকে। নাটকটি প্রকাশের পর ইউটিউবে নাটকটির কমেন্টের ঘরে নাটকটি নিয়ে এবং নাটকে বিশেষত আরশ খান ও পারুর অভিনয় নিয়ে আট শতাধিকেরও বেশি ভিউয়ার্স কমেন্ট করেছেন। খুউব অল্প সময়ে নাটকটি ষোল লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন,‘ আরশ ও পারুকে নিয়ে আমি এর আগেও নাটক নির্মাণ করেছি। যেমন কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে তাদের নিয়ে নির্মিত নাটক সেফিয়া রঙ্গের বিকেল-এর জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সেফিয়া রঙ্গের বিকেল-নাটকটার গল্প একটা ভুল বুঝাবুঝি থেকে পুরোটা গল্প এগিয়ে যাওয়া এবং একদম শেষপ্রান্তে দু’জনের মিল হওয়া। তবে আশিক-প্রিয়ার গল্পটা কেমন সেটা দর্শকের দেখা উচিত। আমার বিশ্বাস এই নাটকটি দর্শকের আরো বেশি ভালোলাগবে। আরশকে নিয়ে আমি এর আগেও অনেক নাটক নির্মাণ করেছি এবং যথারীতি সে এখন অভিনয় খুউব ভালো করছে, প্রতিনিয়ত নিজেকে ভাঙ্গছে, আমার বিশ্বচাস আগামীতে আরশ আরো ভালো করবে। ফারিহা রহমান পারুও নতুনদের মধ্যে ভালো করছে। তাকে নিয়েও আমি আশাবাদী।’

আরও পড়ুন

উল্লেখ্য, আরশ খান ও ফারিহা রহমান পারু অভিনীত আরো উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘তোকেই মন ছুঁয়ে যায়’,‘ দাওয়াত রইলো’,‘ শুধু তুমি আমার’,‘ ইতি আবির’,‘ প্রেম আমার’,‘ ঘুমাওগো জান’, ‘চাচ্চু’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল আহমেদ’র ‘আশিক প্রিয়া’য় আরশ-পারু

নিরাপদে চলাচলের জন্য বগুড়ার কাহালুতে সোলার লাইট স্থাপন করা হয়েছে : মোশারফ হোসেন এম’পি

জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

বগুড়ার ধুনটে বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, একই পরিবারের অসুস্থ ৩

নাটোরের লালপুরে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ইমোতে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ