বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন।
রাজধানীর গুলশান থানায় প্রতারণার মামলায় আদালত তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন আদালতে বিদিশার পক্ষের আইনজীবী আতিকুর রহমান, মনিরুজ্জামান, মাহমুদুল কবিরসহ অনেকেই আপিলের শর্ত জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিনের আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত আসামি স্বনামধন্য পরিবারের সন্তান এবং সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। মামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। আসামির বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান আছে এবং আসামি ব্যতীত তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। এ জন্য আপিলের শর্তে আসামির জামিন পাওয়ার হকদার। এছাড়াও দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল দায়ের করবেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুনএর আগে, ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয় বল নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।
২০০৮ সালের প্রতারণার এক মামলায় বিদিশা এরশাদের ২ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়৷ চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই রায় ঘোষণা করেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি একে. এম মোশাররফ হোসেন নামে এক ব্যবসায়ী আসামি বিদিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787643724.jpg)
_medium_1787642769.jpg)
_medium_1787560863.jpg)
_medium_1787558801.jpg)
_medium_1787548102.jpg)
_medium_1787743735.jpg)
_medium_1787733932.jpg)
