সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
দেশজুড়ে সার উত্তোলন ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে গঠিত নতুন মন্ত্রিসভা কমিটিতে সদস্য হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমেও কমিটি কৃষি মন্ত্রণালয়কে সহযোগিতা ও সমন্বয় করবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অপর সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগের কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।
আরও পড়ুনকমিটিতে সদস্য হওয়ার পর মীর শাহে আলমকে সংশ্লিষ্টরা শুভেচ্ছা জানিয়েছেন। কৃষকের স্বার্থ রক্ষা, সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং বিতরণ ও ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ সার। সরবরাহ ও বিতরণে অনিয়ম হলে কৃষকের উৎপাদন খরচ ও ফসল উৎপাদনে এর সরাসরি প্রভাব পড়ে। ফলে নতুন এই কমিটির কার্যক্রমকে কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1787673686.jpg)
_medium_1787673006.jpg)



