ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০১:৩৭ এএম

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

ছবি : সংগৃহীত, নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে মাদক ও অপরাধবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি, ১৩ রাউন্ড গুলি, ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‍্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়। এর মধ্যে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবক হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন

অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৩৫টি মোটরসাইকেল এবং আদায় করা হয়েছে ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা।

জেলা পুলিশ আরও জানায়, অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ কাজ করে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

বিদ্যুৎ নিয়ে ইরানের সংসদীয় কমিটির বৈঠকে হঠাৎ লোডশেডিং

নতুন মিডফিল্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট