চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
চট্টগ্রাম নগরের পরিবহনশ্রমিকদের একটি সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসানসহ চার পুলিশ সদস্য ও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর শ্রমিকেরা নগরের কদমতলী ও অলংকার মোড়ে সড়ক অবরোধ করেছে। এর ফলে এসব এলাকা থেকে ঢাকা ও বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পুলিশ জানায়, সকাল থেকে ভোটগ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শ্রমিক আপত্তি তোলেন। ভোট দিতে দেরি হওয়া ও জাল ভোটের অভিযোগ নিয়ে একপর্যায়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের পর শ্রমিকরা সড়ক অবরোধ করে।
আরও পড়ুনচট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন জানান, 'তাদের পর্যবেক্ষক দলের কয়েকজন সদস্যও সংঘর্ষে আহত হয়েছেন।'
এ বিষয়ে হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, 'সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।'
ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই ঘটনার সূত্রপাত বলে জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787661941.jpg)



_medium_1787646637.jpg)


_medium_1787655308.jpg)