বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
মফস্বল ডেস্ক : বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) ও গাবতলী উপজেলার স্বরধনকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর পড়াশোনা করতেন এবং মুজাহিদুল ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, রাতে নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় বাইপাস সড়কের মাঝখানে দুই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনবগুড়ার শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন,কোনো যানবাহনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন








_medium_1787643724.jpg)
_medium_1787640126.jpg)