ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৫:৪৭ পিএম

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু খান লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-যশোর মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মদিনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

বগুড়ায় প্রতিদিনই অভিযান হচ্ছে কিন্তু সুফল পাচ্ছি না : সালেকুজ্জামান সালেক