ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৬:৪৫ পিএম

নারায়ণগঞ্জে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।

 

নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও সহকর্মীরা। পরে তারা বিষয়টি আড়াইহাজার থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আরও পড়ুন

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, তানিমের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ছেলেকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট খুলে পেটালেন ছাত্রের বাবা  

কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত