ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ১২:২৪ এএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

ছবি : সংগৃহীত,

বরগুনার পাথরঘাটা উপকূলের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ হয়েছেন। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করতে সক্ষম হন।

সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন থেকে চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলে এফবি বরকত নামের ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ শিকারের সময় সাগরের মধ্যে ট্রলারটি নোঙর করে রাখা হয়েছিল। এ সময় আবহাওয়া খারাপ থাকায় সাগর উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন

ট্রলারডুবির পর ১৩ জেলের মধ্যে ৮ জন সাঁতরে কাছাকাছি থাকা একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে বাকি ৫ জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার একটি ট্রলার ডুবে যাওয়ার খবর তিনি পেয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে : নেতানিয়াহু

পাবনার চাটমোহরে আবাসিক এলাকায় জৈব সার কারখানা, মারা যাচ্ছে বৃক্ষরাজি

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন ১০৭ বস্তা উদ্ধার

লালমনিরহাটে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

রংপুরের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর