ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১১:৩৬ পিএম

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন ১০৭ বস্তা উদ্ধার

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন ১০৭ বস্তা উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিসিআইসি সার ডিলারের গুদামের বেড়া ভেঙে ১৬৭ বস্তা সার লুটের ঘটনা তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে সার লুটের ঘটনায় গতকাল রোববার রাতে তিলাই গ্রামের আব্দুল লতিফ নামের এক ব্যক্তিকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় বিএনপির সহায়তায় আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সার ডিলার।

এদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে সভাপতি এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে সদস্য সচিব করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেন ও একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে, রংপুর অঞ্চলের কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের একটি কৃষি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় বিসিআইসির অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজে সার বিতরণের উদ্যোগ নেয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত কৃষকরা সার পাবেন না আশঙ্কায় মেসার্স শাহ আমানত ট্রেডার্সের টিনের বেড়া ভেঙে ১৪৩ বস্তা ইউরিয়া ও ২৪ বস্তা এমওপি সারের বস্তা নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি সরেজমিন তদন্ত করছি। জমা ও বিক্রি রেজিস্ট্রার, কারো দায়িত্ব অবহেলা এবং অন্যকোন পরিকল্পনা ছিলো কিনা তা তদন্ত করার চেষ্টা করা হবে।

ওসি আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান, তদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে কি কারণে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটলো। ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়ানোর জন্য গতকাল রোববার সব অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা এবং প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সার লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন ১০৭ বস্তা উদ্ধার

লালমনিরহাটে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

রংপুরের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

নাটোরের লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ার সোনাতলায় পেঁপেঁ চাষ করে তানজিলা এখন স্বাবলম্বী

রংপুরে চার খুন : আদালতে দুই খুনির স্বীকারোক্তি, পাশাপাশি জ্বললো চারটি চিতা