কাউন্সিলর একরামুল হত্যা
বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কারাগারে পাঠানো বাকি তিন আসামি হলেন–ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আরও পড়ুনএকই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন, আশেকুর রহমান ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাজমুস সাকিব মাহমুদ বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787642769.jpg)
_medium_1787560863.jpg)
_medium_1787558801.jpg)
_medium_1787548102.jpg)



_medium_1787643724.jpg)
_medium_1787640126.jpg)