অভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : নামিবিয়ায় আসন্ন টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। চোট কাটিয়ে দলে ফেরায় বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে না থাকা এই ক্রিকেটার আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন।
সিকান্দার রাজার নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা ফাস্ট বোলার কুন্দাই মাতিগিমু। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত মাত্র ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে একটি টেস্টে খেলেছিলেন তিনি।
এদিকে চোটের কারণে দলে নেই ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং তানাকা চিভাঙ্গা। এনগারাভা পিঠের নিচের অংশের চোট থেকে সেরে উঠছেন। অন্যদিকে গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন চিভাঙ্গা।
এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে সর্বশেষ খেলেছিলেন ক্রেমার। এরপর বাঁ হাতের চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে এবার তাকে দলে ফেরানো হয়েছে।
আরও পড়ুনত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নামিবিয়া একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ২৯ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের অভিযান শুরু হবে। এরপর ৩১ আগস্ট স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, নিউম্যান নিয়ামহুরি ও তাফাদজোয়া সিগা।
মন্তব্য করুন




_medium_1787577739.jpg)
_medium_1787571319.jpg)



_medium_1787568335.jpg)