ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০১:১৩ এএম

এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

ছবি : সংগৃহীত, এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এ সিদ্ধান্তকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, প্রতিষ্ঠানের দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যেই কঠোর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বদলি হওয়া শিক্ষকরা গত পাঁচ থেকে সাত বছর ধরে টানা মতিঝিলের মূল শাখায় দায়িত্ব পালন করে আসছিলেন।

একাধিক শিক্ষক জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ৪৬ শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। পরে বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বদলি হওয়া শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বদলির তথ্য প্রকাশের আগেই অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেন। এ ঘটনায় বদলি প্রক্রিয়ার তথ্য কীভাবে আগেই বাইরে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোট তিনটি শাখা রয়েছে। এগুলো হলো—মতিঝিলের মূল শাখা, বনশ্রী শাখা ও মুগদা শাখা। তিনটি শাখায় সব মিলিয়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন এবং কর্মচারীর সংখ্যা দুই শতাধিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

জবি ফিজিক্স ডিবেটিং ক্লাবের প্রথম বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে