ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৫:০৪ পিএম

ইউএস ওপেনে ফিরছেন রজার ফেদেরার

ইউএস ওপেনে ফিরছেন রজার ফেদেরার

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের সেপ্টেম্বরে টেনিস ক্যারিয়ারের ইতি টেনেছিলেন রজার ফেদেরার। বিদায়বেলায় চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন। আবারও তিনি ফিরছেন টেনিসে, ইউএস ওপেনে। তবে মূল কোনো ম্যাচ নয়, প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে দেখা যাবে তিনিসহ চার টেনিস লিজেন্ডকে।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ফেদেরার তার ২০ ক্যারিয়ার গ্র্যান্ড স্লামের পাঁচটি জিতেছিলেন। র‌্যাকেট তুলে রাখার চার বছর পর আবার ফিরছেন তিনি। একটি নয়, দুটি ব্লকবাস্টার ম্যাচে খেলবেন তিনি। আয়োজকরা এই খবর নিশ্চিত করেছে।  

আরও পড়ুন

ইউএস ওপেনের আয়োজকরা জানিয়েছে, এক সন্ধ্যায় ফেদেরার দুই ম্যাচ খেলবেন। একটি রডিকের বিপক্ষে, এক সেটের ম্যাচ। আরেকটি ম্যাচে ম্যাকএনরোর সঙ্গে জুটি গড়ে রডিক ও আগাসির মুখোমুখি হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

ইউএস ওপেনে ফিরছেন রজার ফেদেরার

শেরপু‌রে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত