ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৪:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশের খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার (২৩ আগস্ট) রাত থেকে ভারী বৃষ্টির কারণে হাওড়া নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পানির উচ্চতা বাড়তে থাকায় উপজেলার সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন ধানের জমি প্লাবিত হয়।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় মোট ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধির ফলে তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে চলে গেছে।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বর্তমানে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলে নদীর পানি দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ধানি জমি তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশের অধিকাংশ ড্রাইভার, হেলপার থেকে ড্রাইভার হয়েছেন: সড়কমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির