ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ১২:৫৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ব্রাজিল।

গতকাল দুপুরে ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এরপর ঢাকার জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম থেকে শুরু করে সবকিছু দেখে তারা। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপ দেখা গেছে। ব্রাজিল প্রতিনিধি দল সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন। এই মাঠও নাকি পছন্দ হয়েছে তাদের।

২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে ভিনিসিয়ুস জুনিয়র-অ্যালিসদের পা বাংলাদেশের মাটিতে পড়তেও পারে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকার মাঠে অনুশীলন করে কলকাতায় ব্রাজিল দলটি যেতে পারে বলে আলোচনা চলছে। এর মধ্যেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবর, বাংলাদেশে এসে শুরুতে শুধু অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা, অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, হোটেল, পরিবহন ও নিরাপত্তাব্যবস্থা দেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। 

আরও পড়ুন

কলকাতা থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় সেখান থেকে বাংলাদেশে এসে আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা দেখছে ব্রাজিল। এরপরই বাংলাদেশকে ৬ অক্টোবর ম্যাচ খেলার প্রস্তাব দেয় ব্রাজিল।

তবে এখনই ম্যাচটি চূড়ান্ত বলা যাচ্ছে না। বাংলাদেশের এশিয়ান কাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। ৬ অক্টোবর ম্যাচ খেলতে হলে তার আগে বাংলাদেশকে ইন্দোনেশিয়ায় নিজেদের ম্যাচ শেষ করে দেশে ফিরতে হবে। সবকিছু সময়মতো মিলে গেলে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, কড়া বার্তা তেহরানের

পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চেয়েছে বাংলাদেশ

যুদ্ধও নয়, শান্তিও নয়-এ নীতি থেকে একদিন আমাদের বেরিয়ে আসতেই হবে : পেজেশকিয়ান

এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে : নাহিদ ইসলাম

বড় জয়ে মৌসুম শুরু বার্সেলোনার