ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৪:১০ পিএম

রায়ে সন্তুষ্ট নুসরাতের মা চান পরিবারের নিরাপত্তা

রায়ে সন্তুষ্ট নুসরাতের মা চান পরিবারের নিরাপত্তা

মফস্বল ডেস্ক : ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের বিপরীতে এ রায় ঘোষণা করেন। 

হাইকোর্টের রায়ের পর নুসরাতের মা শিরিন আক্তার সন্তোষ প্রকাশ করে জানান, নুসরাতকে হারানোর বেদনা এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। বিচারিক আদালতে তারা ন্যায়বিচার পেয়েছেন। উচ্চ আদালতের রায়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। শিরিন আক্তার বলেন, নুসরাতকে হারানোর পরও পরিবারের অন্য সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান তিনি। পরিবারের নিরাপত্তায় সরকারের কাছে জোর দাবি জানান নুসরাতের মা।

আরও পড়ুন

মামলার বাদি ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসানও হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে নুসরাত হত্যাকাণ্ডের পর থেকে তাদের পরিবার উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়ে সন্তুষ্ট নুসরাতের মা চান পরিবারের নিরাপত্তা

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী

আরও তিন লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছেন পুতিন

দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্তদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে : রিজভী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বাংলাদেশে খেলতে যে শর্ত দিলো ব্রাজিল