ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৪:২৮ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। 

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা তার অন্যতম দায়িত্ব। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: হুমায়ুন কবির

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন

গত তিন বছরে ৩০ বছরের গোলাবারুদ শেষ করেছে ইসরায়েল

ভোলায় ৩০ হাজার ৪শ বিদেশি সিগারেট জব্দ

রায়ে সন্তুষ্ট নুসরাতের মা চান পরিবারের নিরাপত্তা

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী