স্টেজ শো’তে অনবদ্য শারমিন কেয়া
অভি মঈনুদ্দীন ঃ শারমিন কেয়া এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। স্টেজ শো’তে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। বিশেষত যেসব আয়োজকেরা তাকে নিয়ে ফোক গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন বা তাকে দিয়ে ফোক গান গাইয়েছেন তারা সাধারনত শারমিন কেয়ার বিকল্প খুঁজেন না। ফোক গানে অনবদ্য তিনি। ইংরেজি গানেও দারুন তিনি। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য আধুনিক গানেও শারমিন কেয়া ভীষণ আস্থার একজন সঙ্গীতশিল্পী। বছরজুড়েই তার স্টেজ শো’তে কাজ থাকে। যদিও বড় বড় শো’গুলোতে তার খুব বেশি গাওয়ার সুযোগ হয়ে উঠেনা। কিন্তু তারপরও যেসব স্টেজ শো’তে তিনি গান গাওয়ার সুযোগ পান সেগুলোও বেশ সম্মানজনক শো। যে কারণে স্টেজ শো নিয়ে ভীষণ সুন্তষ্ট শারমিন কেয়া। এরইমধ্যে শারমিন কেয়ার নতুন দুটি গান প্রকাশের কথা রয়েছে। একটি গানের শিরোনাম ‘মর্জি’, লিখেছেন শাওন মাহমুদ, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। আরেকটি গান হচ্ছে সমান্তরাল, লিখেছেন নীলা নিক্কি, সুর সঙ্গীত করেছেন আমজাদ হোসেন। এদিকে আজ শারমিন কেয়ার জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। তবে দিনটিতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শারমিন কেয়া বলেন,‘ জন্মদিন এলে বিশেষত বাবা আর মায়ের কথা খুউব বেশি মনেপড়ে। আমার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই। তারা বেঁচে থাকলে আজকের দিনটি নিশ্চয়ই বিশেষ দিন হয়ে উঠতো। সত্যি বলতে কী মা বাবা প্রতিটি সন্তানের জন্য অনেক বড় আশীর্বাদ। দোয়া করি আল্লাহ যেন আমার বাবা মাকে বেহেস্ত নসীব করেন। আর জন্মদিনে দোয়া চাই আমি যেন সুস্থ থাকি ভালো থাকি। আর মৌলিক গান একজন শিল্পীর নিজস্ব সম্পদ, যে মৌলিক গান দিয়ে শিল্পী তার নিজস্বতা জানান দেয়। যে কারণে অনেক শিল্পীই মৌলিক গান প্রকাশে মনোযোগ দিয়ে থাকেন, আমিও এর ব্যতিক্রম নই।
এদিকে স্টেজ শোতেও গতবছরের শেষপ্রান্ত পর্যন্ত বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন শারমিন কেয়া। গত বছরের ১৩ ডিসেম্বর কেয়া জাপানে গিয়েছিলেন। জাপানের ওসাকাতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে তিনি সঙ্গীত পরিবেশন করে মুগ্ধতা ছড়িয়ে এসেছেন। সেখানকার প্রবাসী বাংলাদেশীরা আবারো শারমিন কেয়াকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনউল্লেখ্য, ‘শারমিন কেয়া’ ইউটিউব চ্যানেলে কেয়ার কন্ঠে প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বৃষ্টি যদি না থামে’,‘ ছুঁইও না’ , ‘তোমার লেখা গল্প’ ইত্যাদি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1787495407.jpg)


_medium_1787413981.jpg)
_medium_1787410062.jpg)


