ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৭:৪৬ পিএম

বগুড়ার ধুনট হাসপাতালে নার্সকে মারধর, আটক সাবেক স্বামী মুচলেকায় মুক্তি

বগুড়ার ধুনট হাসপাতালে নার্সকে মারধর, আটক সাবেক স্বামী মুচলেকায় মুক্তি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগে তারই সাবেক স্বামী সাজ্জাদ হোসেন শাহীনকে (৪২) আটক করে আনসার সদস্যরা। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোাতার মাধ্যমে মুচলেকা দিয়ে ৫ ঘণ্টা পর শাহীন মুক্তি পেয়েছেন। শাহীন উপজেলার নিত্তিপতা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তাসমিয়া সুলতানার প্রায় ১২ বছর আগে সাজ্জাদ হোসেন শাহীনের সঙ্গে বিয়ে হয়। স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় প্রায় ৭ মাস আগে তাসমিয়া তার স্বামী শাহীনকে তালাক দেন। এতে তাসমিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন শাহীন।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাসমিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শাহীন স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে তাসমিয়াকে মারধর করেন। তাসমিয়ার চিৎকারে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীর ও আনসার সদস্যরা শাহীনকে আটক করেন।

আরও পড়ুন

অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীন বলেন, তাসমিয়া আমার সঙ্গে প্রতারণা করেছে। একমাত্র সন্তানের দিকে তাকিয়ে বহুবার তাসলিমাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও তালাক দিয়েছে। হাসপাতালে তাকে বোঝানোর সময় কথা-কাটাকাটি হয়েছে, তাকে মারধর করা হয়নি।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ কাদির বলেন, এ ঘটনায় হাসপাতালে দায়িত্বরত তাসমিয়াকে মারধরের অভিযোগে শাহীনকে আটক করা হয়। পরে ৫ ঘণ্টা পর রাত ১২টার দিকে মুচলেকা দিয়ে শাহীন ছাড়া পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনট হাসপাতালে নার্সকে মারধর, আটক সাবেক স্বামী মুচলেকায় মুক্তি

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার: গৃহায়নমন্ত্রী

যেদিন থেকে মিলবে নতুন পে-স্কেলের বেতন

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্ঘটনায় আহত শফিকুলের মৃত্যু 

বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড