ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৭:০৩ পিএম

বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড

বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড

কোর্ট রিপোর্টার : যৌতুকোর টাকার জন্য স্ত্রীকে মারপিটসহ হত্যার চেষ্টার অভিযোগ এনে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার রায়ে অভিযুক্ত স্বামী মোঃ মুসা (৪৫)কে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

এই মামলার অপর আসামি ওই গৃহবধুর শ্বশুর মাহবুবল আকন্দের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেয়া হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ২ এর বিচারক এ এস এম তাসকিনুল হক আজ রোববার (২৩ আগস্ট) এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজলার কাশিপুর গ্রামের খালাসপ্রাপ্ত আসামি  মাহবুবল আকন্দের ছেলে অভিযুক্ত আসামি মোঃ মুসার বিয়ে হয়। বিয়ের পর মুসা তার স্ত্রীর সাথে ঘরসংসার করে আসছিল। এ অবস্থায় মুসা তার স্ত্রীর ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করে। পরে যৌতুকের ওই টাকা না পেয়ে মুসা গত ২০১১ সালের ৫ আগস্ট দুপুরে তার স্ত্রী মিনি আকতারকে মারপিট করে গুরুতর আহত করে।

আরও পড়ুন

আহত মিনি আকতার শিবগঞ্জ উপজেলা সাবস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন শেষে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড.শহিদুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

গুম-খুন-নির্যাতনের শিকারদের কল্যাণে হচ্ছে নতুন অধিদপ্তর

ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

মৌলভীবাজারে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

২৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ফি ৫১৫ টাকা