এজাহারে অভিযোগ করা হয়, রিয়াজের মাধ্যমে কিশোরীকে ফরিদপুরের ভাটিলক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় নেয়া হয়।
ফরিদপুরে দুই ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
ফরিদপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন মোল্লা (২০) ও উসমান বেপারী (২১) নামে দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিনে অপর একটি ধর্ষণ মামলায় পলাতক আসামি রাসেল মণ্ডলকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন পৃথক দুটি আদালতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সুমন মোল্লা ফরিদপুর সদর উপজেলার চর দুর্গাপুর হাজীডাঙ্গী এলাকার মো. জালাল মোল্লার ছেলে।
উসমান বেপারীও একই এলাকার বাসিন্দা। আদালত প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিকেলে ১৭ বছর বয়সী ওই কিশোরী রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ঘাটে যায়।
আরও পড়ুনএদিকে, অপর একটি ধর্ষণ মামলায় পলাতক আসামি রাসেল মণ্ডলকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন বলেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য ও তথ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত দুটি মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787482801.jpg)



_medium_1787476713.jpg)
_medium_1787475233.jpg)


_medium_1787485138.jpg)