ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৭:১৯ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্ঘটনায় আহত শফিকুলের মৃত্যু 

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্ঘটনায় আহত শফিকুলের মৃত্যু 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম সরদার (৫০) গতকাল শনিবার রাতে মারা গেছেন। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বেলহালী দক্ষিনপাড়া (ডাবপাড়া) গ্রামের ছইর উদ্দিন সরদারের ছেলে শফিকুল ইসলাম সরদার (৫০) গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য চৌমুহনী বাজার এলাকায় রাস্তা পাড় হচ্ছিলেন।

এসময় সিএনজি চালিত একটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুটা সুস্থ অনুভব করলে ওইদিন রাতেই তাকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে আসার পর আবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন।

এ অবস্থায় পরের দিন গতকাল শনিবার তাকে আবার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে তাকে ঢাকায়  নিয়ে রওনা হওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।

আরও পড়ুন

আজ রোববার (২৩ আগস্ট) বাদ জোহর বেলহালী দক্ষিন পাড়ায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সড়ক দূর্ঘটনায় আহত শফিকুল ইসলাম সরদারের মৃত্যুতে শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, স্থানীয় মেম্বার আদম রানা ও মহিলা মেম্বার হাওয়া বিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্ঘটনায় আহত শফিকুলের মৃত্যু 

বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

গুম-খুন-নির্যাতনের শিকারদের কল্যাণে হচ্ছে নতুন অধিদপ্তর

ইসরায়েলকে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্য-ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা

মৌলভীবাজারে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ