ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৫:০০ পিএম

গোপালগঞ্জে পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন

পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন

গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

গতকাল।শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জসিম মুন্সী পলাতক রয়েছেন।

অভিযুক্ত জসিম মুন্সীর বাড়ি চরপরানপুর।তিনি এ গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ও পাশাপাশি মুদি দোকান করেন। তার নিজেরও দুইটি সন্তান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর মুদি দোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় দোকানে রুটি নেই বাড়ি থেকে এনে দেবে, একথা বলে তাদেরকে দোকানের পাশে বাড়িতে ডেকে নিয়ে যান জসিম।

পরে শিশু দুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে জসিমকে হাতেনাতে আটক করেন। তবে কৌশলে সেখান থেকে জসিম পালিয়ে যেতে সক্ষম হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

আরও পড়ুন

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন

ঝিনাইদহে গণপিটুনিতে হত্যা ২ মামলায় আসামি দুই শতাধিক

জামালপুরে পিকআপভর্তি পচা ঘোড়ার মাংস জব্দ, আটক ৫

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান