বগুড়ায় স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর কারাদন্ড
কোর্ট রিপোর্টার : যৌতুকোর টাকার জন্য স্ত্রীকে মারপিটসহ হত্যার চেষ্টার অভিযোগ এনে দায়েরকৃত নারী নির্যাতনের মামলার রায়ে অভিযুক্ত স্বামী মোঃ মুসা (৪৫)কে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
এই মামলার অপর আসামি ওই গৃহবধুর শ্বশুর মাহবুবল আকন্দের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেয়া হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ২ এর বিচারক এ এস এম তাসকিনুল হক আজ রোববার (২৩ আগস্ট) এই মামলার রায় দেন।
উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজলার কাশিপুর গ্রামের খালাসপ্রাপ্ত আসামি মাহবুবল আকন্দের ছেলে অভিযুক্ত আসামি মোঃ মুসার বিয়ে হয়। বিয়ের পর মুসা তার স্ত্রীর সাথে ঘরসংসার করে আসছিল। এ অবস্থায় মুসা তার স্ত্রীর ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করে। পরে যৌতুকের ওই টাকা না পেয়ে মুসা গত ২০১১ সালের ৫ আগস্ট দুপুরে তার স্ত্রী মিনি আকতারকে মারপিট করে গুরুতর আহত করে।
আহত মিনি আকতার শিবগঞ্জ উপজেলা সাবস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন শেষে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড.শহিদুর রহমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181032