টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনেই ইনিংস ব্যবধানে হারের হতাশার মধ্যেও সুখবর পেয়েছে বাংলাদেশ।
ডারউইনে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ফলেই র্যাংকিংয়ে বড় লাফ দিয়ে ছয়ে বাংলাদেশ।
বাংলাদেশের ওপরে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাকাই টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচের ফলটা হতাশার হলেও পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এবং তারই পুরস্কার হিসেবে টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181016