লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
মফস্বল ডেস্ক : লালমনিরহাটের আদিতমারীতে আলোচিত সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের নলিনী মোহন বর্মণের সাত বছর বয়সী মেয়ে নন্দিনী রানী গত ১৫ জুন বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরদিন ১৬ জুন সকালে স্থানীয় একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নন্দিনীর বাবা থানায় হত্যা মামলা করেন। দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আরও পড়ুনপরবর্তীতে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন প্রধান আসামি বিধান চন্দ্র। সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে জোরদার ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন জানান, রাষ্ট্রপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে মামলাটি পরিচালনা করেছে এবং নজিরবিহীন দ্রুততম সময়ে এই বিচার কাজ শেষ করে আদালত আইনের শাসন প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মন্তব্য করুন

_medium_1787475233.jpg)
_medium_1787471996.jpg)
_medium_1787470693.jpg)
_medium_1787462022.jpg)


_medium_1787476713.jpg)
_medium_1787476093.jpg)
_medium_1787465042.jpg)