ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০১:৫৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মো. মোশাররফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন মোশাররফ। এ সময় একই দিকে যাচ্ছিল একটি পাথরবোঝাই ১২ চাকার ট্রাক। ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি আসতে দেখে তিনি হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। পরে পাশ দিয়ে যাওয়া ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা : আটক ২

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সাচিং প্রু জেরী

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান

সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় : তথ্যমন্ত্রী পার্থ

পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর