বগুড়া সাতমাথায় সিটি প্রশাসনের অভিযান
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথায় যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিটি প্রশাসন।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে মহানগরের জিলা স্কুলের পশ্চিম পাশের সীমানা প্রাচীর সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে ওঠা তালা-চাবি তৈরীর অস্থায়ী দোকান, শরবতের টেবিল দোকান, পান-সিগারেটের দোকান, মোবাইল কোম্পানির সংযোগ সিম বিক্রির দোকান, চায়ের দোকান উচ্ছেদ করেন বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু।
এছাড়াও সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা শেরপুর রোডে চলাচলকারী ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা চালকদের মৌখিকভাবে সতর্ক করা হয়। সপ্তপদী মার্কেটের সামনে অংশের ভেতরে ছোলা-ফুচকার দোকান সহ বিভিন্ন ফলের দোকান, ভাজা-পোড়া খাবারের দোকানসহ অস্থায়ী দোকানীদের সতর্ক করেন।
সপ্তপদী মার্কেটের সামনে, মাধুমেট্রো শপিং সেন্টারের সামনের ফুটপাত দকল করে গড়ে ওঠা দোকানীদের মৌখিক নির্দেশনা ও সতর্ক করেন। অভিযান চলাকালীন পার্শ্ববর্তী মার্কেটের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পরা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সড়কে পাওয়া গেলে জরিমানা, মামলা এবং প্রয়োজনে আটকের বিষয়ে জানানো হয়।
আরও পড়ুনএছাড়াও বগুড়া সদর ট্রাফিকের দায়িত্বরত কর্মকর্তার মাধ্যমে সড়কের উপরে পার্কিং করে রাখা মোটরবাইক মালিকদের জরিমানা করার নির্দেশ দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের আভিযানিক দলে থাকা হাট বাজার পরিদর্শক আব্দুল হাই তথ্যসমূহ নিশ্চিত করেন। তিনি আরও জানান বগুড়া মহানগরবাসীকে যানজট এবং ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ এবং পরিচ্ছন্ন মহানগর উপহার দিতে কাজ করছে সিটি প্রশাসন।
মন্তব্য করুন







