ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৬ পিএম

সিরাজগঞ্জে অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জে অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া অর্ধ শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ শনিবার (২২ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) মো. হাফিজুর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) নাজরান রউফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নিজেদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালিকেরা।

আরও পড়ুন

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ইউনিট ও থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

নওগাঁয় শিক্ষার্থীদের এইচআইভি পজেটিভের তথ্য ভিত্তিহীন

পাবনার বেড়ায় ১৫ দিনে মণপ্রতি পাটের দাম কমেছে হাজার টাকা, চিন্তিত কৃষক

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে দুপচাচিঁয়ার জয়

জয়পুরহাটে সারের চড়া দাম সরকারি দরের চেয়ে বস্তায় ৪শ’ টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন