ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১০:৪৪ পিএম

পাবনার বেড়ায় ১৫ দিনে মণপ্রতি পাটের দাম কমেছে হাজার টাকা, চিন্তিত কৃষক

পাবনার বেড়ায় ১৫ দিনে মণপ্রতি পাটের দাম কমেছে হাজার টাকা, চিন্তিত কৃষক

বেড়া (পাবনা) প্রতিনিধি: মৌসুমের শুরুতে পাটের ভালো দাম পেয়ে আশায় বুক বেঁধেছিলেন পাবনার বেড়া উপজেলার কৃষকেরা। উৎপাদন খরচ গত বছরের তুলনায় বেড়ে গেলেও প্রতি মণে দেড় হাজার টাকার মতো লাভের হিসাব করেছিলেন তারা।

কিন্তু সেই হিসাব এখন অনেকটাই পাল্টে গেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে পাটের দাম মণপ্রতি প্রায় ১ হাজার টাকা পর্যন্ত কমেছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। তাদের আশঙ্কা, সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।

বেড়ার বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা যায়, মৌসুমের শুরুতে ভালো মানের নতুন পাট প্রতি মণ ৪ হাজার ৩শ’ থেকে ৪ হাজার ৭শ’ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। এরপর ধিরে ধিরে বাজারে নতুন পাটের সরবরাহ বাড়তে থাকে। এর সাথে কমতে থাকে দাম। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৭শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার বেড়ায় ৩ হাজার ১৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার পাটের ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় প্রতি মণ পাট উৎপাদনে গত বছরের তুলনায় প্রায় ৫শ’ টাকা বেশি খরচ হয়েছে। গত বছর যেখানে দিন চুক্তিতে ৭শ’ থেকে ৮শ’ টাকায় কামলা পাওয়া যেত, এবার সেখানে দিতে হচ্ছে ৯শ’ থেকে ১ হাজার টাকা।

আরও পড়ুন

কৃষকদের অভিযোগ, পাটের দাম দ্রুত কমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। কারণ, পাটের উৎপাদন খরচ এবার এমনিতেই বেশি। মাঠ থেকে পাট কাটা, জাগ দেওয়া, ধোয়া, শুকানো ও পরিবহণে শ্রমিকের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হচ্ছে। ফলে শুরুতে যে দামে পাট বিক্রি করে লাভের হিসাব করেছিলেন, এখন সেই হিসাব আর মিলছে না।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর বলেন, এবার পাটের ফলন ভালো হয়েছে। তবে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। বাজারে সরবরাহ বাড়ায় পাটের দাম কিছুটা কমলেও কৃষকেরা এখনও লাভে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার বেড়ায় ১৫ দিনে মণপ্রতি পাটের দাম কমেছে হাজার টাকা, চিন্তিত কৃষক

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে দুপচাচিঁয়ার জয়

জয়পুরহাটে সারের চড়া দাম সরকারি দরের চেয়ে বস্তায় ৪শ’ টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন 

গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : ডিআইজি আশিক সাঈদ

মাস্টার্সেও ফার্স্ট ক্লাশ ফার্স্ট জুঁই