গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : ডিআইজি আশিক সাঈদ
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার (২২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুনাক’র সভানেত্রী মিসেস শামীম আরা হক। প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-প্রতিষ্ঠানের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসেন মোহাম্মদ রায়হান।
আরও পড়ুনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রাজীব। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক মো. আবু তাহের এবং গীতা পাঠ করেন সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ কুমার সাহা। আলোচনা পর্বে বক্তারা, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, তরুণ প্রজন্মের ভূমিকা, দেশপ্রেম এবং মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন








