ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০৯:৫২ পিএম

রংপুরে ক্যাসিনো সম্রাট রাজিব গ্রেফতার

রংপুরে ক্যাসিনো সম্রাট রাজিব গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আরপিএমপি ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা রংপুর মহানগর কার্যকরী কমিটির সভাপতি রাজিব কুমার অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) ভোরে জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় মোবাইল ফোনে এবং বিকাশ এজেন্ট সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা এবং অনলাইন জুয়ায় অংশগ্রহণের সময় নগরীর দক্ষিণ কামাল কাছনা এলাকার সন্তোষ কুমার অধিকারীর ছেলে রাজিব কুমার অধিকারীকে(৩৮) গ্রেফতার করা হয়। এসময় ভিন্ন মডেলের ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্বার করা হয়।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। মেট্রোপলিটন পুলিশ অনলাইন জুয়া, বেটিং, সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ক্যাসিনো সম্রাট রাজিব গ্রেফতার

ফিফা আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

বগুড়ার নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন ক্রেস্ট-মেডেল

যে মেশিনে চোখের সামনে মুহূর্তেই তৈরি হচ্ছে ইন্সট্যান্ট আইসক্রিম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বগুড়ার ধুনটে নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে হত্যাচেষ্টা : ছেলে আটক