ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০১:১২ এএম

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত, শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় শনিবার (২২ আগস্ট) ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন এলাকাগুলো হলো— বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।

আরও পড়ুন

কাজের বাস্তব প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন

পঞ্চগড়ের বোদার নাজিরপাড়া এখন অতিথি পাখির স্বর্গরাজ্য

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন